আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি ও নানা শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় পাক্ষিক প্রবাস মেলা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকাস্থ হাতিরপুল পত্রিকা কার্যালয়ে দেশ-প্রবাসের অসংখ্য গুণী মানুষের পদচারণায় মুখরিত হয়েছিলো প্রবাস মেলা কার্যালয়। নানা শেণি-পেশার মানুষ সহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরাও এসেছিলেন পত্রিকাটির জন্মদিনের শুভেচ্ছা জানাতে।

‘উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার’ এই স্লোগান নিয়ে ২০১৫ সালের ১৫ জানুয়ারি শুরু হয় পাক্ষিক প্রবাস মেলা’র পথচলা। গত ১০ বছরে নানা চড়াই- উৎড়াই পেরিয়ে দেশে বিদেশে অসংখ্য পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা পেয়ে পত্রিকাটি ১১তম বর্ষে পদার্পণ করলো।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগতঃ জানান প্রবাস মেলা’র উপদেষ্টা, টিভি উপস্থাপক-আবৃত্তিকার মামুন ইমতিয়াজ ও সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ।
দিনটিকে স্মরণীয় করে রাখতে কার্যালয় সেজেছিল এক নতুন সাজে। সন্ধ্যা ৬টায় সুশোভিত কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিদের মধ্যে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, রাজনীতিক, সংস্কৃতজন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিত্বরা। শুভেচ্ছা জানাতে এসেছিলেন শো-বিজ ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই।
এছাড়া শুভেচ্ছা জানাতে আসেন দেশের খ্যাতিমান অনেক কবি-সাহিত্যক-শিল্পী-সাংবাদিক সহ প্রবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘জুলাই আন্দোলনকে প্রবাসীরা এগিয়ে নিয়েছেন। বিশেষ করে প্রবাসী সাংবাদিক ও প্রবাসী অনলাইন এক্টিভিস্টবৃন্দ তাদের অনলাইন মিডিয়া ব্যবহার করে আন্তর্জাতিক সমর্থন যুগিয়েছেন, যা আমাদের রাজনীতি-জনমত গঠনে তরুণ সমাজের উপরে ব্যাপক প্রভাব ফেলেছিলো।’
তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের সময় প্রবাসে যারা ছিলেন তারা যেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন, আমাদের এখানকার সাংবাদিকরা সেটা পারেননি বা করেননি। আমরা সবাই জানি, কেন এটা হয়েছে। কারণ এখানে স্বাধীনভাবে কথা বলার মতো অবস্থায় আমরা কেউ-ই ছিলাম না।’
শারমীন এস মুরশিদ বলেন, ‘আমার মনে আছে একাত্তরের যুদ্ধের সময় বিশাল জনগোষ্ঠী প্রবাস থেকে আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছে, এগিয়ে নিয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে সমর্থন যুগিয়েছে। যা’ কিনা বাংলাদেশের ইমেজ তৈরিতে বিশাল সাহায্য করেছিল। এবারের গণ-অভ্যুত্থানে যেটা হয়েছে- প্রবাসীরা তাদের অনলাইন মিডিয়া ব্যবহার করে দেশের মানুষকে সচেতন করবার কাজটি করেছেন। এই সমস্ত প্রবাসী সাহসী তথ্যযোদ্ধাদেরকে আমি স্বীকৃতি দিচ্ছি- ‘খাঁটি দেশপ্রেমিক’ হিসেবে। তারা আমাদের পাশে সর্বদাই ছিলেন।’
প্রবাস মেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন, ঢাকা থেকে প্রকাশিত দেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র প্রবাসীদের পত্রিকা ‘প্রবাস মেলা’। গত ১০ বছরের প্রবাস মেলা’র পথচলার সংগ্রামটা আমি দেখেছি- কিভাবে তারা শত প্রতিকূলতার মাঝেও একনিষ্ঠভাবে চেষ্টা করে গেছে পত্রিকাটি আজকের দিন পর্যন্ত টেনে আনতে। এটাও আমাদের দেশের সংগ্রামের সাথে সম্পৃক্ত একটা বিষয়।
তিনি বলেন, প্রবাস মেলা’র সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে আপনারা অনেক দূর-দূরান্ত থেকে এখানে এসেছেন এবং প্রবাস মেলা দেশের খবর যেভাবে বিদেশে পৌঁছে দেয়- এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আশা রাখছি নিরপেক্ষতার জায়গা থেকে হলুদ সাংবাদিকতাকে বর্জন করে বস্তুনিষ্ঠ জায়গা থেকে আরও এগিয়ে যাবে প্রবাস মেলা। পত্রিকাটির প্রয়াস, বিচরণ, প্রসার আরও অনেক বড় হোক এবং পত্রিকাটি একটি আন্তর্জাতিক মানের মানদণ্ডে প্রসারিত হোক- এমনটাই কামনা করছি।
প্রবাসী বাংলাদেশিদের পত্রিকাটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ‘প্রবাসীদের কাছে আমার নিবেদন থাকবে- প্রবাস মেলা’কে নিভে যেতে দিবেন না। আপনারা সবাই যারা দেশের বাইরে আছেন, প্রবাস মেলা’র পাশেই থাকবেন। প্রবাস মেলা যে বাণীটা দিতে চায়, সেটা জিঁইয়ে রাখতে হবে।’
অন্য আরেকজন সম্মানিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান (উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়) অত্র অনুষ্ঠানে উপস্থিত হবার সদয় সম্মতি জানানো সত্ত্বেও হঠাৎ করে অসুস্থ্যতাজনিত কারণে উপস্থিত থাকতে না পারলেও মুঠোফোনে তিঁনি আন্তরিক শুভ।

Leave a Reply