1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

আন্দোলনকারীদের সরকারের অংশ হওয়া উচিত হয়নি: আলাল

  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

আন্দোলনকারীদের সরকারের অংশ হওয়া উচিত হয়নি: আলাল

ছাত্র-জনতার আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন, তাদের কারও বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকারের অংশ হওয়ার ফলে তারা বাইরে থেকে যে চাপ সৃষ্টি করতে পারতেন, তা অনেকাংশেই এখন কমে গেছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে যদি যুদ্ধ বলি, সেই যুদ্ধে কে জয়ী হয়েছে তার মধ্যে আরও একটি বিবেচ্য বিষয় হলো কে থাকবে কে থাকবে না। তারপর বিবেচ্য হলো যদি কেউ থাকে কোন পূর্বশর্তের ভিত্তিতে থাকবে।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ও তাদের সঙ্গে যারা জোটবদ্ধ ছিল, তাদের কাছ থেকে সাধারণ মানুষ একটি বিবৃতি আশা করেছিল। যে আমরা অনুতপ্ত, আমরা অন্যায় করেছি, আমরা ক্ষমা চাচ্ছি।
যারা আওয়ামী লীগের নিরব সমর্থক তারাও সেটা আশা করেছিলেন, যে আগস্ট থেকে জানুয়ারি এই ছয় মাসে অন্তত ছয় জন নেতা প্রকাশ্যে, অডিও বা ভিডিওতে ক্ষমা চাইবে। কিন্তু তাদের মধ্যে সেই চেতনা আসেনি।

তিনি আরও বলেন, যাদের মধ্যে সেই চেতনা আছে তাদেরকে নিয়ে ঐক্যের চিন্তা করতে হবে। তারপর কে যুক্ত হবে, কে হবে না সেটা সময় বলে দিবে।

এ সময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, শিক্ষাবিদ, ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল (অব) আমিনুল করিম,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. স্নিগ্ধা রিজওয়ানা প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় লেখক ও অ্যাক্টিভিস্ট তুহিন খান মূল প্রবন্ধ পাঠ করেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews