1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এইবার মাঘের শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

এইবার মাঘের শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রিতিনিধি :

মাঘের শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষ। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (২০ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়।

মৃদু শৈত্যপ্রবাহের কবলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলা মহাদেশীয় বায়ুপ্রবাহের প্রবেশদ্বার খ্যাত। ঠান্ডায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের।

শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগীর সংখ্যা। এতে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ড মিলিয়ে শতাধিক রোগী ভর্তি হচ্ছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ২৬৪ জন। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি। তবে মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে রোগী স্বাভাবিক রয়েছে।

সদর হাসপাতালের জুনিয়র শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, বর্তমানে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। এই কারণে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, মৃদু শৈত্যপ্রবাহ আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews