1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় এক জন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় এক জন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা মাহবুবুর রহমান মহাবুলকে (৫০) কুপিয়ে জখম করেছে হেলমেট পরিহিত এক দুর্বৃত্ত।

শনিবার (১৮ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে আলমডাঙ্গা শহরের কাপড়পট্টি (তাঁতিশেড) এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ছুটে এলে হেলমেট পরিহিত ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। এরপর উপজেলা বিএনপির নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মহাবুলকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

রক্তাক্ত জখম মাহবুবুর রহমান মহাবুল আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও অত্র ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের মৃত মাহাতাব মালিথার ছেলে। এছাড়া তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক।

এসব তথ্য নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীকে চিহ্নিত করে দ্রুত আটকে জোর অভিযান অব্যাহত রয়েছে।

আহত মাহবুবুর রহমান মহাবুল বলেন, আমি সন্ধ্যার পর তাঁতিশেড এলাকায় আমার ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সেক্রেটারির সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ হেলমেট পরিহিত একজন আমার পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিতে থাকে। পরে আমার কিছু মনে নেই।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, তার ডান হাতের দুটি জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরীরের দু’এক জায়গায় খুব সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। আমরা চিকিৎসা শেষে রোগীকে ভর্তি রেখেছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews