1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পুনবহাল ও নিরীহ কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন

  • রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পুনবহাল ও নিরীহ কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি:

চাকরিচ্যুত ব্যক্তিদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দী বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চাকরিচ্যুত ও ক্ষতি গ্রস্থ বিডিআর সদস্য ও পরিবার বর্গ নড়াইল জেলার আয়োজনে (১২ জানুয়ারী) রোববার সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন,হাবিলদার তরিকুল ইসলাম, নায়েক, সুবেদার আব্দুল সবুর,জান্নাতি ফেরদৌস রুপা,তসিবুর আলম তৌহিদুল ইসলাম,মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে নায়েক সুবেদার তৌহিদুর ইসলাম বলেন, ছাত্র ও সাধারণ মানুষ সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা এ দেশের সেনা কর্মকর্তাদের হত্যার নীলনকশা করেন। সেনা কর্মকর্তাদের খুন ও গুমের পর এ দেশের হাজার হাজার নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেওয়া হয়। যাঁদের মধ্যে এখনো অনেক বিডিআর জওয়ান বিনা বিচারে জেলখানায় মানবেতর জীবন যাপন করছেন। অনেকেই নিখোঁজ আছেন।

নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে তসিবুর আলম বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যা মামলায় যাঁরা জড়িত, তাঁদের খুঁজে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর যাঁরা নিরীহ ও নিরপরাধ বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন, তাঁদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আর যাঁরা এখনো কারাবন্দী আছেন, তাঁদেরও জেল থেকে মুক্তি দিয়ে চাকরি ফিরিয়ে দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত জান্নাতি ফেরদৌস রুপা নিজেকে একজন বিডিআর সদস্যের স্ত্রী পরিচয় দিয়ে বলেন, আমার স্বামী ঢাকা পিলখানায় কর্মরত ছিলেন। আমি আমার স্বামীর মুক্তি চাই এবং চাকরিতে পুনর্বহাল চাই।’

মানববন্ধনে বিডিআর সদস্য ও তাঁদের স্বজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। এ সময় তাঁরা ‘বিডিআরের চাকরি পুনর্বহাল চাই’, ‘সব বন্দী জওয়ানদের মুক্তি দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews