1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টানা শৈত্যপ্রবাহ, যেসব অঞ্চলে থাকবে শীতের দাপট

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

টানা শৈত্যপ্রবাহ, যেসব অঞ্চলে থাকবে শীতের দাপট

দেশের অনেক অঞ্চলে ঘন কুয়াশার চাদরের সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। আগামী সপ্তাহ দেশজুড়ে শীত বাড়তে পারে এবং টানা শৈত্যপ্রবাহ চলতে পারে। এটি চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ জানুয়ারি) সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহের তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঢাকার তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

জানা গেছে, পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে। এই হিমেল বাতাসের প্রবাহ ভারতের মধ্য ও উত্তর-পূর্বের রাজ্যগুলো পেরিয়ে পূর্ব দিকে আসছে।

আজ সকাল থেকে তা বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে। দেশের তাপমাত্রা আগামী ৫ থেকে ৬ দিন ধারাবাহিকভাবে কমতে পারে। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে দেশের অর্ধেকের বেশি এলাকার তাপমাত্রা। অনেক জায়গায় কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা নাও মিলতে পারে। ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘শক্তিশালী হয়ে উঠেছে শীতের হিমেল বাতাসের প্রবাহ। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। চলতি মাসের ১৪ তারখি পর্যন্ত এই শীত থাকতে পারে।’

আবহাওয়াবিদেরা বলছেন, শৈত্যপ্রবাহটি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করতে পারে।

ফলে উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকবে। সেই সঙ্গে সিলেট বিভাগেও শীতের তীব্রতা বেশি থাকতে পারে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews