এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯৮০ দশকের বাংলাদেশ জাতীয় সংসদের সাংসদ,ঢাকা তিতুমীর কলেজ ছাএ সংসদের সাবেক জিএস ও ভিপি বীরমুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌওলালা আবদুল হামিদ ভাসানী পরিষদ নিউইয়র্কের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ময়নুউদদীন নাসের,চ্যানেল আই-টিভি”র পরিচালক বিশিষ্ট সাংবাদিক রিমন ইসলাম ।

বক্তব্য রাখেন বৈসম্য বিরুধী আন্দোলন নিউইয়র্ক এর সংগঠক মোহাম্মদ কাদের এবং কলেজ শিক্ষার্থী কাদিপ প্রমুখ । আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন , তিনি বলেন,সিরাজুল আলম খান গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন।৬০’র দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের মত নেতা আজ আমাদের মাঝে প্রযোজন ।গনতান্ত্রিক প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন তিনি।
৬০’র দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান ৯ জুন ২০২৩ প্রয়াত হয়েছেন।যুক্তরাষ্ট্রে সিরাজুল আলম খাঁনের জন্য প্রচার করে যাচেছ তার নীতি,আদর্শ ও তার লেখা বইগুলো থেকে জেএসএফ এর পর থেকে হাজী আনোয়ার হোসেন লিটন, শামসুউদদীন আহমেদ শামিম এবং সিনিয়র সাংবাদিক হাাকিকুল ইসলাম খোকনসহ আরো অনেকে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান ।
আলোচনা সভায় বৈসম্য বিরোধী আন্দোলনে নিহতসহ সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শেষে বিশিষ্ট সাংবাদিক মইনউদ্দিন নাসের এর সৌজন্যে সবাইকে নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসের কথা রেষ্টুরেন্টে নৈশভোজে আপ্যায়ন করেন ।

Leave a Reply