1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্ত্রীর উপর অভিমান, ছেলেকে হত্যার পরে বাবার আত্মহত্যা

  • শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রীর উপর অভিমান করে তিন বছরের শিশু ছেলেকে বালিসচাপা দিয়ে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছেন হায়দার মোল্লা(২৮) নামের এক ব্যক্তি। শুক্রবার(২৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বড় গাওলা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে।

আত্মহত্যাকারী হায়দার মোল্লা উপজেলার বড়গাওলা গ্রামের সলেমান মোল্লার ছেলে। সে গত দুই মাস যাবৎ ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করতো।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান  সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, হায়দার মোল্লার সাথে তার স্ত্রী জোবাইরা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিলো। এর জের ধরে গত ৬ থেকে ৭ মাস আগে তার স্ত্রী তার পিতার বাড়ীতে  চলে যায়। কিন্তু তাদের তিন বছর বয়েসী শিশু পুত্র জিসান দাদীর সাথে হায়দার মোল্লার বাড়ীতে থাকতো। এরই মধ্যে  বৃহস্পতিবার  (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে হায়দার মোল্লা ঢাকা থেকে বাড়ীতে আসে।  সন্ধ্যার পরে হায়দার মোল্লা তার বসত ঘরের মধ্যে শিশু পুত্র জিসানকে বালিশচাপা দিয়ে হত্যা করে এবং নিজে ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকে। একপর্যায়ে কারও কোন সাড়াশব্দ না পেলে তারা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভিকটিম হায়দার মোল্লা ও তার শিশু পুত্র জিসান মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে রাত ৯টার দিকে  মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews