1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাগেরহাটে বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

বাগেরহাটে বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বিশেষ প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে জেলার কচুয়া উপজেলার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করেছে।

নিহত গোলাম রসুল বাগেরহাট জেলার কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের মালেক তালুকদারের ছেলে। তিনি মোটরসাইকেলে মোরেলগঞ্জের জিলবুনিয়ায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাসিন আলী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস সাইনবোর্ড এলাকায় পৌঁছলে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গোলাম রসুল নিহত হন। বাসটি জব্দ করা হয়েছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews