1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিগত সরকার ভারতের স্বার্থরক্ষায় বেশি ব্যস্ত ছিল: চরমোনাই পীর

  • শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বিগত সরকার ভারতের স্বার্থরক্ষায় বেশি ব্যস্ত ছিল: চরমোনাই পীর

বিগত সরকার দেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রেজাউল করিম বলেন, বিগত সময়ে রাষ্ট্র পরিচালকরা কোনোভাবেই প্রমাণ করতে পারেনি তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন।

জনগণ মনে করে ৫ আগস্ট যারা দেশ থেকে পালিয়েছে তারা সরাসরি ভারতেরই সরকার ছিল।তিনি বলেন, বিগত সরকারের সকল কার্যক্রম ছিল ভারতের স্বার্থ রক্ষার। তারা দেশের স্বার্থ রক্ষার চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল।

চরমোনাই পীর বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা দেখছি তারা অগোছালোভাবে দেশ পরিচালনা করছে। এই অগোছালোভাবে দেশ পরিচালনার সুযোগ নিয়ে অনেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে, যা দেশের মানুষ কখনও মেনে নেবে না।

রেজাউল করিম আরও বলেন, বিগত সময়ে যারা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, দেশ পরিচালনার নামে এই দুর্নীতিবাজদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে আবার তামাশা দেখব, তা হতে পারে না।

এ সময় ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা খলিলুর রহমানকে সভাপতি এবং কেএম বিল্লাল হোসেনকে সেক্রেটারি জেনারেল করে ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সূত্র : অনলাইন ডেস্ক আরিটিভ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews