1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুবদল নেতা হত্যায় শিবিরকে অভিযুক্ত করায় তীব্র প্রতিবাদ

  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

যুবদল নেতা হত্যায় শিবিরকে অভিযুক্ত করায় তীব্র প্রতিবাদ

পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।বৃহস্পতিবার (২ জানুয়ারি) শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম এক যৌথ বার্তায় এ প্রতিবাদ জানান।

এতে বলা হয়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের হামলায় এক যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রশিবিরকে জড়ানো এবং ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি হাফেজ রাকিব হাসানের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, যুবদল নেতা হত্যার ঘটনায় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মিডিয়া ও স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে, যুবদল নেতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী।

এ ঘটনার সঙ্গে ছাত্রশিবির বা তার নেতা-কর্মীদের দূরতম কোনো সম্পর্ক নেই। অথচ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে এ ঘটনায় জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে।

আমরা আরও উদ্বিগ্ন যে, এই মিথ্যা অভিযোগের জের ধরে একদল সন্ত্রাসী ছাত্রশিবির পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. রাকিব হাসান ও তার পরিবারের ওপর নির্মম হামলা চালিয়েছে। এটা দিবালোকের মতো স্পষ্ট যে, হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের ওপর হামলা করা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি যে, বাংলাদেশের কিছু প্রসিদ্ধ সংবাদমাধ্যম সাংবাদিকতার নীতিকে বিসর্জন দিয়ে, কোনো প্রকার তথ্য যাচাই-বাছাই এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা ছাড়াই সন্ত্রাসীরা ছাত্রশিবিরের ছত্রছায়ায় আছে বলে মিথ্যা ও পক্ষপাতমূলক সংবাদ প্রচার করছে। এভাবে মিথ্যা অভিযোগের মাধ্যমে ছাত্রশিবিরকে হেয় প্রতিপন্ন করা এবং নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অপপ্রয়াস শুধু নিন্দনীয় নয় বরং এটি সমাজে বিশৃঙ্খলা ও সন্ত্রাসবাদের উস্কানি দেয়।

নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্রশিবির সবসময় গণতন্ত্র, শান্তি, এবং শিক্ষার পরিবেশ রক্ষায় কাজ করে আসছে। আমরা কোনো ধরনের হত্যা ও জুলুমের রাজনীতি সমর্থন করি না। এ ধরনের ষড়যন্ত্রমূলক প্রচারণা ও হামলার ঘটনা সংগঠনের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।

আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে উভয় ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছাত্রশিবিরের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ আহত সভাপতি হাফেজ মো. রাকিব হাসানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিকামী সকল নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews