শুক্রবার (২৭ ডিসেম্বর) হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিলেটে নিয়ে যাওয়া হবে। পরে রোববার (২৯ ডিসেম্বর) বেলা ২টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সামিরা তানজিন চৌধুরী আরও বলেন, সব ঠিক থাকলে সে দিনই বাদ আছর কানাইঘাট উপজেলায় বাবার প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’ আঙিনার নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply