বুধবার (২৫ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
শায়রুল কবির খান বলেন, ২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হওয়ার কথা রয়েছে। সেই অধিবেশনে আমন্ত্রণ জানাতে খেলাফত মজলিসের প্রতিনিধিদল গুলশানে এসেছিলেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা সবারই দায়িত্ব। খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধকে রক্ষা করবে বলে আমরা আশাবাদী।
খেলাফত মজলিসের ১২ সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন খেলাফত মজলিসের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply