শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা সদরে হযরত শাহ্ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বিগত ১৬ বছর আওয়ামী লীগ দেশে স্বৈরশাসন চালিয়েছে। তারা কখনো দেশের মানুষের নিরাপত্তা দিতে পারেনি। বরং মানুষের স্বপ্নকে ধ্বংস করেছে।
জামায়াত নেতা বলেন, শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাংলাদেশের গণতন্ত্রকে গলাটিপে ধরেছেন। তার মেয়ে শেখ হাসিনা অল্প দিনে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা, বাকশালী শাসন তৈরি ও ইসলাম প্রিয় ব্যক্তিদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। ক্ষমতায় এসেই প্রথম পিলখানা বিদ্রোহের নামে দেশ প্রেমিক ৫৭জন সেনা অফিসারকে হত্যা করেছে। তার এই অত্যাচারী শাসন দেশের মানুষ কখনো ক্ষমা করবে না।
কচুয়া উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী ও সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাজাহান মিয়া।
চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াত নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply