1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১৫

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

যশোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১৫

যশোর অফিস :

যশোর পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে ঝিকরগাছা ও মণিরামপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বুলু মিয়া গাজী(৫০) ও মনিরামপুর উপজেলার শরণখোলা গ্রামের আফজাল হোসেন (৩৫)।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান,ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহন নামের একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল। গাজীর দরগাহ নামক স্থানে পৌঁছালে এক মোটরসাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে বাসটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়।

এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে নিহত মোস্তাফিজুর রহমান বুলু মিয়াকে উদ্ধার করে।

আহতদের মধ্যে বাসের চালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, আজ শনিবার দুপুরে খেদাপাড়া সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন নামে এক যুবক মারা যান। তিনি কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews