1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে দেড় কোটি টাকার ১০টি স্বর্ণের বার উদ্ধার

  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে দেড় কোটি টাকার ১০টি স্বর্ণের বার উদ্ধার

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তের একটি আমবাগানে ১০টি স্বর্ণের বার ফেলে পালিয়েছেন এক পাচারকারী। পরে সোনার বারগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।যার দাম প্রায় দেড় কোটি টাকা।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বারাদির নাস্তিপুর গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে- এমন খবর পেয়ে বারাদি বিওপির কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তের শূন্যরেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানে অবস্থান নেয়।

সকাল পৌঁনে ১০টার দিকে বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করেন।এসময় ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভেতরে ১০টি স্বর্ণের বার পান যার ওজন এক কেজি ১৬৪ গ্রাম।  

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় মামলা করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews