1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘রং হেডেড’ ছাড়া কেউ এখন প্রধানমন্ত্রী বলে না : ফখরুল

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

‘রং হেডেড’ ছাড়া কেউ এখন প্রধানমন্ত্রী বলে না : ফখরুল

‘রং হেডেড’, বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি শেখ হাসিনাকে বলেছেন। আর এ ‘রং হেডেড’ ছাড়া কেউ এখন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যের আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।যুক্তরাজ্য আওয়ামী লীগের সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, রং হেডেড ছাড়া এখন কেউ নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না। এখন তিনি পালিয়ে আছেন। তার (শেখ হাসিনা) দলের লোকেরা কোন অবস্থায় আছেন না আছেন, কিছু না ভেবে তিনি পালিয়ে গেলেন।

অথচ আমাদের নেত্রীকে বহুবার দেশ ছাড়তে বলা হয়, কিন্তু তিনি ছাড়েননি। বলেছেন- এটিই আমার ঠিকানা।চাটুকারিতার উদাহরণ টানতে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, শেখ হাসিনা মিডিয়াকে গলাটিপে হত্যা করতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট চালু করেছেন। মিডিয়ার মাধ্যমে সবখানে চাটুকারিতার রেওয়াজ চালু করেছে।

আওয়ামী লীগ সরকারের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এমন একটা বছর ছিল না যে আমরা জেলে যাইনি। তখন পুলিশ ও আদালতের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল বিএনপিকে কে কত কষ্ট দিতে পারে।

গত ১৫ বছরে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, আমরা কেয়ারটেকার সরকারের মধ্যদিয়ে দেশকে যে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠার দিকে যাচ্ছিলাম সেটা ধ্বংস হয়ে গেছে।

বিদেশিদের ওপর নির্ভর করে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না মন্তব্য করে ফখরুল বলেন, আমি মনে করি আমাদেরকেই সেই কথাটি মনে রাখতে হবে। তবে সার্বিক বিষয়ে কূটনৈতিকদের সঙ্গে বিএনপির যোগাযোগ রয়েছে।

এমনকি বিএনপির সঙ্গে কখনো কোনো রাষ্ট্রীয় বাহিনীর সমস্যা হয়নি। তবে যারা তারেক রহমানকে নির্যাতন করেছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews