আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বলের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। তারা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার গণমাধ্যমকে বলেন, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকেরা। হঠাৎ জিপ গাড়িটি উল্টে সড়কের পাশে ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়।
এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হন। তিনি আরও জানান, সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply