1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যা করে ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন অস্কারজয়ী অভিনেতা শন পেন

  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

যা করে ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন অস্কারজয়ী অভিনেতা শন পেন

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

প্রেম ও সম্পর্কে বয়স যে কোনো বাধা নয়, তারই প্রমাণ অনেক তারকা দিয়েছেন। এবার প্রেমিকাকে নিয়ে রেড কার্পেটে হেঁটে ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন অস্কারজয়ী হলিউড অভিনেতা শন পেন। তিন বার বৈবাহিক সম্পর্কে থেকেছেন শন। কিন্তু কোনোটিই স্থায়ী হয়নি। এবার নিজের অর্ধেক বয়সি বান্ধবীর সঙ্গে অভিনেতার সম্পর্ক ঘিরে চর্চা শুরু হয়েছে।

শন যে সম্পর্কে রয়েছেন, তা নিয়ে গুজব ছিলই। সম্প্রতি একটি চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানেই বান্ধবীকে নিয়ে রেড কার্পেটে হাঁটতে দেখা যায় তাকে। চমকের এখানেই শেষ নয়; এ অভিনেতার বয়স এখন ৬৪ বছর। কিন্তু তার বান্ধবী, পেশায় মডেল ভালেরিয়া নিকোভের বয়স ৩০ বছর। অসম বয়সের এই সম্পর্ক নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা শুরু হয়েছে।

চলতি বছর সেপ্টেম্বরে স্পেনের মাদ্রিদে পাপারাজ্জিরা প্রথম অভিনেতা শন ও মডেল ভালেরিয়াকে ক্যামেরাবন্দি করেন। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শন কোনো প্রতিক্রিয়া দেননি। তবে রেড কার্পেটে যুগলের একত্র উপস্থিতিতে ভক্ত-অনুরাগীরা সম্পর্কে সিলমোহর বলেই ধরে নিয়েছেন।

‘মিস্টিক রিভার’ ও ‘মিল্ক’ ছবির জন্য অস্কার জেতেন অভিনেতা শন। এর আগে তিনি তিন বার বিয়ে করেছেন। ১৯৮৫ সালে পপ তারকা ম্যাডোনাকে বিয়ে করেন তিনি। তবে চার বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

এর পর অভিনেত্রী রবিন রাইট ও লাইলা জর্জকে বিয়ে করলেও, সম্পর্ক টেকেনি। এবার শনের সঙ্গে ভালেরিয়ার সম্পর্ক আগামী দিনে কোন দিকে বাঁক নেয়, সেটিই দেখার বিষয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews