শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
চরমোনাই পীর বলেন, যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনও আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন তার দেশ ও মানবতার শত্রু। দল করতে পারেন, তবে শেখ হাসিনার নেতৃত্বে নয়।
এ সময় মোস্তফা সরয়ার ফারুকীকে এখনও উপদেষ্টা পরিষদের রাখার সমালোচনা করেন এই ইসলামিক নেতা। তিনি বলেন, ফারুকীসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে থাকা বিতর্কিত সদস্যদের অনতিবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি।এ ছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতারা।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply