1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কলকাতা ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ করেছে জেএসএফ

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

কলকাতা ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ করেছে জেএসএফ

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

জেএসএফ বাংলাদেশ : জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ ) বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে বাপসনিউজকে জানিয়েছেন,এ ধরনের হামলা, পতাকা পুড়িয়ে ফেলা এবং কূটনীতিকদের উপর আক্রমনের ঘটনাকে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও উস্কানী আখ্যা দিয়ে বলেন,

বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কলকাতা ও আগরতলায় ভারতের সরকার দলীয় উগ্র মৌলবাদী কর্মীরা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করেছে। এমনকি দূতাবাসের ওপর থেকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে টেনে হিঁচড়ে ছিড়ে ফেলা হয়েছে।

জেএসএফ বাংলাদেশ বিবৃতিতে বলেছে , বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজেপি সরকারের আশ্রয়-প্রশ্রয়ে ভারতে একের পর এক বিক্ষোভের মধ্যে আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলা চালানো হয়েছে কোনো সভ্য জাতি তা করতে পারে না।

জেএসএফ বাংলাদেশ বিবৃতিতে আরো বলেছে , আন্তর্জাতিক রুল অনুযায়ী দূতাবাস আমাদের রাষ্ট্রের স্বীকৃত অংশ। সেখানে হামলা মানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রের ওপর আঘাত।

এ জন্য আমরা প্রতিবেশী দেশ, সেখানকার উগ্রবাদী হিন্দু এবং রাজনৈতিক নেতৃত্বকে আহ্বান জানাবো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে আপনারা অনাধিকার চর্চা করবেন না। এটা করলে হয়তোবা দক্ষিণ এশিয়ায় যে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে সেটি ভেঙে পড়তে পারে। ১৯৪৭ সালে এখানে যে বিশৃঙ্খলা হয়েছে সে রকম বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে। আমরা অনুরোধ করবো শান্তিশৃঙ্খলা বজায় রাখুন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews