1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না: মির্জা ফখরুল

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছেন বলে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে—কবে তারেক রহমান আসবেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, এখানে আপনারা যারা আছেন তাদের অনেকেই আজ ১৫-১৬ বছর ধরে দেশে যেতে পারেননি। যারা গেছেন, জেলে যেতে হয়েছে। আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন, তারাও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন বলছে, প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চিন্তা করা যায়,

একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে! এই লন্ডনেও সরকারের মাত্র একজন ব্যক্তির ৩৬৫টি বাড়ি রয়েছে! তিনি আরও বলেন, সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিন তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল।

ভারত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের আগরতলা কনস্যুলেটে হামলা করেছে, কলকাতায় হামলা হয়েছে।

তিনি বলেন, আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে। প্রত্যাশা থাকবে, ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে, সেটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করছে, তা বন্ধ করবে।

সূত্র : অনলাইন ডেস্ক আরচিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews