1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গার সড়কে ঝরলো শিশুসহ দুই জনের প্রাণ

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার সড়কে ঝরলো শিশুসহ দুই জনের প্রাণ

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ও সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামে এইসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গাজীর মেয়ে রাফিয়া খাতুন (৪) ও সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের হাটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে আলমসাধু চালক সেলিম (২৫)

জীবননগর থানাধীন শাহাপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মেহেদি এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর অন্ধকার হয়ে গেলে রাস্তার ওপর খেলছিল শিশু রাফিয়া।

এ সময় একটি আলমসাধু ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাফিয়ার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

অপরদিকে দর্শনা থানাধীন হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, হিজলগাড়ী-নেহালপুর গ্রামের মাঝামাঝি এল ব্লকের কাছে চলন্ত আলমসাধু উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক সেলিম হোসেনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews