1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আমরা ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই : ডা.শফিকুর রহমান

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

আমরা ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই : ডা.শফিকুর রহমান

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমন প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুল রহমান বলেছেন,আমরা ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই।এমন একটি মানবিক বাংলাদেশ চাই, যেখানে জাতি ধর্ম নারী পুরুষ সকলে মর্যাদা ও নিরাপত্তার সাথে বসবাস করবে।এমন একটি বাংলাদেশ যেখানে যুবকদের হাত হবে কর্মীর হাত। রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ডা.শফিকুর রহমান বলেন, এমন বাংলাদেশ চাই যেখানে কোন নারীদের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কোন চাঁদাবাজি হবে না, দখল হবে না, জুলুম হবে না। এদেশে এর আগে যারা এসেছেন তারা সুন্দর সুন্দর ওয়াদা দিয়েছেন। তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দিবো। ভাগ্য বদল হয়েছে তাদের জাতির সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক হয়েছেন। মালিক হওয়ার কারনে জাতির অর্থ চুরি করে তাদের পকেটে ঢুকিয়েছেন। সেই অর্থ দেশে না রেখে বিদেশে পাচার করেছেন। এটা আমরা আর চাই না। এঘটনা বারবার পুনরাবৃত্তি হোক আমরা সেটা চাই না।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো.ওবায়দুল্লাহ কায়সার। এ সময় আরো উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলার আমির আব্দুল আল আমিনসহ নেতৃবৃন্দ। এছাড়া বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। পরে দুপুর ১২ টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় জামায়াতে ইসলামীর আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, আমরা বেকার যুবকদের বাংলাদেশ চাই না। আমরা কর্মঠ ও স্বাবলম্বী যুবকদের জন্য একটি উন্নত ও বাংলাদেশ গড়তে চাই। আমাদের লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।

এসময় পথসভায় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাজী হাদিউজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সেকেন্দার খান, পৌর জামায়াতের আমীর হাফেজ ইমরান হুসাইনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews