1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগড়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুণী শিক্ষকদের সন্মাননা প্রদান

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

লোহাগড়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুণী শিক্ষকদের সন্মাননা প্রদান

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, স্মরনিকার মোড়ক উন্মোচন ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে উক্ত ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান স্বাগত
বক্তব্য রাখেন।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে ও শিক্ষক মো. মহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুন্সী শাহাবুদ্দীন, সাবেক অতিরিক্ত সচিব আ ন ম আজিজুল হক, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন নাহার লীনা,

যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (যশোর সেনানিবাস) মাহফুজা নাসরিন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এম আতিকুল্লাহ, ও প্রয়াত মুন্সী মোয়াজ্জম হোসেনের সহধর্মিণী রত্নগর্ভা মাজেদা বেগম। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, কাশিপুর অম্বিকা চরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন সহ প্রমুখ।

প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘আপনারা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান গড়ে তুলবেন এবং আপনারা সকলে মোয়াজ্জম স্যারের মতো দৃষ্টান্ত স্থাপন করবেন। মোয়াজ্জম স্যার যেমন তার কর্মের মাঝে বেঁচে আছেন, আপনারা তাঁর মতো আলোকিত মানুষ গড়ে স্মরণীয় হয়ে থাকবেন’।

পরে প্রধান অতিথি শিক্ষক মোয়াজ্জম হোসেনের কর্মময় ইতিহাসকে প্রজন্মের জন্য “স্মৃতির মুকুরে-মুন্সী মোয়াজ্জম হোসেন ” নামে
স্মরণিকার মোড়ক উন্মোচন, ৫৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা এবং ৪ জন গুণী শিক্ষক যথাক্রমে মো: আতিয়ার রহমান, মুন্সী মোস্তাফিজুর রহমান, সুকুমার বিশ্বাস ও শ্রীবাস কুমার দত্তকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও ১০ জন হাফেজদের মধ্যে পবিত্র কোরআন শরিফ প্রদান করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে উসরার জাহান ইমা ও শ্রেষ্ঠা ভদ্র মিথিলার যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews