1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেফতার

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেফতার

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান, রংপুর :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন জানান, আবু সাঈদ হত্যা মামলায় শরিফুল ইসলাম এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করার নির্দেশ দেন। গত ১৮ আগস্ট দায়ের করা মামলায় পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছিল, পাশাপাশি ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়।

পরবর্তীতে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ আরও কয়েকজনের নাম সম্পূরক এজাহারে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে, একই মামলায় বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির আলী, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং পুলিশের সাবেক আইজিপিকেও গ্রেফতার করা হয়েছিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews