1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কক্সবাজারে ট্রাক্টরের ধাক্কায় নির্বাচন অফিসের কর্মচারী নিহত

  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

কক্সবাজারে ট্রাক্টরের ধাক্কায় নির্বাচন অফিসের কর্মচারী নিহত

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন।রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) লক্ষ্মণ চন্দ্র বর্মণ।

নিহত মো. আব্দুর রহমান (৪০) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখাঁ আলী পাড়ার আব্দুল গফুরের ছেলে। তিনি টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ের কম্পিউটার অপারেট (ডাটা এন্ট্রি) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে লক্ষ্মণ চন্দ্র বর্মণ বলেন, সকালে উখিয়ার নিজবাড়ি থেকে আব্দুর রহমান মোটরসাইকেলে করে টেকনাফ উপজেলা সদরে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মেরিন ড্রাইভে টেকনাফের জাহাজপুরা এলাকায় পৌঁছালে জমিতে চাষের কাজে ব্যবহৃত ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা আব্দুর রহমানকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এসআই লক্ষ্মণ চন্দ্র বর্মণ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে মরদেহটি উদ্ধার করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে।স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান লক্ষ্মণ চন্দ্র বর্মণ।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews