1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক: ঘোড়াঘাটে চাঞ্চল্যকর ঘটনা

  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক, ঘোড়াঘাটে চাঞ্চল্যকর ঘটনা

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান, রংপুর ঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের নিজ ঘর থেকে সুজন চৌধুরী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ অনুযায়ী, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার স্ত্রী দুল্লী রানীকে আটক করেছে পুলিশ।

নিহত সুজন চৌধুরী স্থানীয় বাসিন্দা হংসলাল চৌধুরীর ছেলে, আর অভিযুক্ত দুল্লী রানী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রী সিধুর মেয়ে। নিহতের পরিবার জানায়, ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হয়ে সুজনের বাবা হংসলাল চৌধুরী বাড়ির পাশের বাঁশঝাড়ে ছেলের স্ত্রীকে অস্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ঘরে গিয়ে দেখেন, সুজন বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে আছে, গলায় পেঁচানো রয়েছে একটি ওড়না। এরপর হংসলাল চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং দুল্লী রানীকে আটক করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, “ধারণা করা হচ্ছে শ্বাসরোধে ওই যুবকের মৃত্যু হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।”

নিহতের বাবা হংসলাল বলেন, “আমার ছোলেকে মাইরা ফালাইছে। হামি ঘরে যাইয়া দেখি, আমার সোনা খাটের ওপর অচেতন অবস্থায় পড়া। ব্যাটার বউ ওড়না দিয়া পেঁচাইয়া হামার ব্যাটারে মাইরা ফেলছে।”

এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews