1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

“দাম্পত্য কলহের জেরে সংঘর্ষ, দিনাজপুরে জামাই নিহত, শ্বশুর গুরুতর আহত”

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

“দাম্পত্য কলহের জেরে সংঘর্ষ, দিনাজপুরে জামাই নিহত, শ্বশুর গুরুতর আহত”

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যুরো প্রধান, রংপুর

দিনাজপুরের বীরগঞ্জে স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের জেরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে সংঘর্ষে জামাই সর্ধেন শীল (৪৫) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় শ্বশুর বিজয় শীল (৭৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) ভোর ৩টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নাপিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত জামাই সর্ধেন শীল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেউধা গ্রামের কর্ম শীলের ছেলে। পারিবারিক কলহের কারণে সর্ধেন শীল তার স্ত্রী বাসন্তি রানী শীলকে ২৫ দিন আগে নির্যাতন করলে, স্ত্রী শ্বশুরবাড়িতে চলে আসেন।

মঙ্গলবার রাতে সর্ধেন শীল তার শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর বিজয় শীলকে কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলেও, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

এদিকে, জামাই সর্ধেন শীলের হাতে থাকা বটি ও হাসুয়া কেড়ে নিতে গিয়ে স্থানীয়রা তাকে আটক করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে গুরুতর আহত সর্ধেন শীল মারা যান।

বীরগঞ্জ থানার এসআই নিহার জানান, জামাই সর্ধেন শীলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ছেলে গুরুদেব শীল জানান, তার মা ও বাবা একে অপরের সঙ্গে বিরোধে জড়ানোয়, তিনি এবং তার মা নানা বাড়িতে ছিলেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews