প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি করবে বলে আশা প্রকাশ করেছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান অধ্যাপক ইউনূসকে সহস্রাব্দ পুরোনো প্রতিষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব বলেন, আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ঘোষণা করবে।
গ্র্যান্ড ইমাম বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। আপনি একজন বিচক্ষণ মানুষ। বিপ্লবের পর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। আমি আপনাকে বিচক্ষণতার সঙ্গে কাজ করার জন্য স্যালুট জানাই।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply