1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

ভূঞাপুরে এতিমখানার ছাত্র সিয়াম নিখোঁজ, সন্ধান চায় শিক্ষকরা

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

ভূঞাপুরে এতিমখানার ছাত্র সিয়াম নিখোঁজ, সন্ধান চায় শিক্ষকরা

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

টাঙ্গাইলের ভূঞাপুরে রাহাত আহম্মেদ সিয়াম (১৩) নামে এক এতিমখানার ছাত্র একমাস ধরে নিখোঁজ রয়েছে। সিয়ামকে খুঁজে না পেয়ে চরম হতাশায় রয়েছেন এতিমখানার শিক্ষক ও তার পরিবারের লোকজন। সিয়াম ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের শাহজাহান দারুস সূন্নাহ এতিমখানা ও ভূঞাপুর ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

মাদ্রাসা সূত্রে জানা যায়, সিয়াম বাড়িতে যাওয়ার কথা বলে গত ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছুটি নেয়। ছুটি শেষে মাদ্রাসায় ফিরে না আসায় শিক্ষকরা তার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন সে বাড়িতে যায়নি। পরে শিক্ষক ও পরিবারের লোকজন তার আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে তার কয়েক দিন পর মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জাহিদুল ইসলাম ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এতিমখানার সুপার মাওলানা মোঃ জাহিদুল ইসলাম বলেন, সিয়াম নিঁখোজের এক মাস পার হলেও এখন পর্যন্তও সে ফিরে আসেনি। আমরা অনেক খোঁজা-খুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। সম্প্রতি আমি নিজে বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করি। আমরা তার সন্ধান চাই। এজন্য সকলের সহযোগিতা চাচ্ছি এবং সিয়ামের সন্ধান পেলে ০১৭২৪-৫৭২৪২৫ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, সিয়াম নামে ছেলেটি নিখোঁজ হয়েছে সে এর আগেও দুইবার নিখোঁজ হয়েছিল। পরে তাকে কক্সবাজার ও জামালপুর থেকে খুঁজে পায় মাদ্রাসা কর্তৃপক্ষ। সম্প্রতি ছেলেটি বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নেয় মাদরাসা থেকে।

পরে ছুটি শেষে মাদ্রাসায় ফিরে না আসায় নিখোঁজ হওয়ার ব্যাপারে মাদ্রাসা সুপার একটি অভিযোগ দিয়েছেন। আমরা তার সন্ধানের জন্য কার্যক্রম চালাচ্ছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews