1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত এক

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত এক

কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ জোবায়ের (২৮) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) বিকেল ৫টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। নিহত জোবায়ের একই ক্যাম্পের মোহাম্মদ আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, বিকেলে জোবায়ের নিজের বাসার পাশে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে।

এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে স্থানীয় গুলিবিদ্ধ জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সক্রিয় কিছু সংখ্যক দুর্বৃত্ত আশপাশের পাহাড়ে অবস্থান করে। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারে ওই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা স্থানীয়দের। তারপরও কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান গিয়াস উদ্দিন।

তিনি জানান, মরদেহ হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews