1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলার জমিনে স্বৈরাচার হাসিনার ঠাঁই নেই: রফিকুল ইসলাম মাদানি

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

বাংলার জমিনে স্বৈরাচার হাসিনার ঠাঁই নেই: রফিকুল ইসলাম মাদানি

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার মতো স্বৈরাচারের ঠাঁই নেই বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়াত মঞ্চ থেকে ঘোষণা করেছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।

রোববার (১০ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়াতে উপস্থিত হন ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত এ ইসলামি বক্তা।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ছাত্রদের উদ্দেশে বলছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই ভাই ভাই। বাংলার জমিনে, হযরত শাহজালালের জমিনে ফ্যাসিবাদের ঠাঁই নেই। স্বৈরাচার হাসিনার ঠাঁই নেই।

এরপর দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রফিকুল ইসলাম মাদানী বলেন, কোনোভাবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না। এই দেশটাকে বাঁচাতে আমরা ঐক্যবদ্ধ থাকব।

তিনি বলেন, আগামীর বাংলাদেশে বুড়োদের প্রতি আর কোনো আশা রাখা যায় না। এটি মনে রাখতে হবে, এখন যুবকদের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এখন যুবক বয়স যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমি বলেছি, এই প্রধানমন্ত্রী যার কোনো ভিত্তি নেই তাকে আমরা মানি না। সেজন্য আমাকে ওয়াজ মাহফিলে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আল্লাহর ফায়সালায় আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে আলোচিত এ ইসলামি বক্তা বলেন, আপনারা শহীদ ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আনন্দের মধ্যে ছ্যালছালাইয়া ক্ষমতায় আসেননি। কোনো অবস্থায়ই আওয়ামী লীগ ও ভারতের প্রতি দরদ দেখাবেন না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে কোনো নমনীয়তা চলবে না। আমরা যেমন উপদেষ্টা বানাতে পারি, তেমনি উপদেষ্টা ফেলতেও পারি। আমরা আপনাদের ক্ষমতা এনেছি যেন আপনারা বিপ্লবের ভাষা বোঝেন। আমাদের পালস বুঝেন। আমাদের পালস ভারতবিরোধী। আপনাদের সেটি বুঝতে হবে।

এর আগে গতকাল রাত ৮টার দিকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুর ১২টায় শুরু হয় কর্মসূচি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews