1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১ লাখ ইয়াবাসহ টেকনাফে আটক ২ জন

  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

১ লাখ ইয়াবাসহ টেকনাফে আটক ২ জন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।আটককৃতরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার নাগপুরা এলাকার সাব্বির আহমদের ছেলে মো. রফিক মিয়া (৪২) ও আব্দুল হাকিমের ছেলে মো. রুহুল আমিন (২৫)।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শ্মশানঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান টেকনাফে ঢুকবে, এমন খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।

এক পর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে একটি ব্যাগসহ দুই ব্যক্তিকে কূলের দিকে আসতে দেখে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা দুজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

এ দিকে ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর উনচিপ্রাং পয়েন্ট দিয়ে পাচারকালে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ নিয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ভোরে টেকনাফে নাফ নদীর উনচিপ্রাং পয়েন্ট দিয়ে মিয়ানমারের দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো অন্ধকারের ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে পাচারকারীদের ফেলে যাওয়া গেঞ্জি মোড়ানো একটি পোটলা পাওয়া যায়। পরে পোটলাটি খুলে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, ইয়াবাসহ আটক দুই ব্যক্তি মিয়ানমারের নাগরিক। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া জব্দকৃত ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews