1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাইনাস টু’র মতো বিরাজনীতিকরণ প্রক্রিয়াও ব্যর্থ হবে: চুন্নু

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

মাইনাস টু’র মতো বিরাজনীতিকরণ প্রক্রিয়াও ব্যর্থ হবে: চুন্নু

মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে গিয়ে ওয়ান-ইলেভেন সরকার যেভাবে ব্যর্থ হয়েছে, ঠিক একইভাবে বর্তমান বিরাজনীতিকরণের প্রক্রিয়াও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

রোববার (৩ নভেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অতিরিক্ত মহাসচিবদের সভায় এ মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টি মহাসচিব বলেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে দেশে আজ একটি বিরাজনীতিকরণ প্রক্রিয়া চলছে। কোনো একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এ কাজে ছাত্রদের একটি অংশকে ব্যবহার করছে। যা কোনোভাবে কাম্য নয়।

তিনি বলেন, অতীতে মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হয়েছে। এখন বিরাজনীতিকরণ করতে যে প্রক্রিয়া চলছে তাও ব্যর্থ হবে।
মুজিবুল হক চুন্নু বলেন, দেশে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এদিকে সরকারকে জোর দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, কয়েকজন দুষ্কৃতকারী গত ১ নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং ২ নভেম্বর খুলনা অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেছে। আমরা এসব ঘটনার নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে এই অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, মো. জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মোস্তফা আল মাহমুদ,

মনিরুল ইসলাম মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, জহিরুল ইসলাম রুবেল, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. আরিফুর রহমান খান।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews