দীর্ঘ আট বছর পর যুক্তরাজ্যে অবস্থানরত ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ ২০১৬ সালে সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে মা-ছেলের দেখা হয়েছিল। এরপর বিভিন্ন রাজনৈতিক ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে তারা আর একে অপরের সান্নিধ্যে আসতে পারেননি।
এবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন,
খালেদা জিয়ার শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে তাকে দ্রুততার সঙ্গে বহির্বিশ্বের মাল্টি ডিসিপ্ল্যানারি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। প্রথমে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, এরপর প্রয়োজনীয় চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হবে।
তিনি আরও জানান, শীতকাল শুরু হওয়ার আগেই যুক্তরাজ্যে খালেদা জিয়াকে স্থানান্তরের ব্যবস্থা করছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি গুলশানের বাসায় মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়া খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন এবং পরে নির্বাহী আদেশে মুক্তি পান।

অনলাইন ডেস্ক:
Leave a Reply