1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সমমনারা ও বিএনপি ভোটের রোডম্যাপ চায় ডিসেম্বরের মধ্যেই

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

সমমনারা ও বিএনপি ভোটের রোডম্যাপ চায় ডিসেম্বরের মধ্যেই

বিএনপি ও তার সমমনা রাজনৈতিকদলগুলো আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যাশা, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

পৃথক এসব বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

এ দিন বিকেল সাড়ে তিনটায় প্রথমে ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠকে বসেন বিএনপির লিয়াজোঁ কমিটির নেতারা। এতে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. রুবেল হোসেন, যুব ন্যাপ সভাপতি মো. আল-আমিন,

বিপ্লবী ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. ইরফান আহম্মেদ সাকিব, যুব ন্যাপ কেন্দ্রীয় সদস্য মো. ইমরান হাওলাদার, মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৪টা ১০ মিনিটে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শুরু হয়। এতে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন আল রশিদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ,

সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী উপস্থিত ছিলেন।

এরপর বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বিকেল ৪টা ৪০ মিনিটে বৈঠকে বসেন বিএনপির লিয়াজোঁ কমিটির নেতারা। এতে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারি, ভারপ্রাপ্ত মহাসচিব হারুন অর রশিদ,

প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান লিটন, মো. কামাল আহমেদ, বিলকিস খন্দকার, রানী শেখ, মো. মামুন হোসেন, মো. আরিফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. নাজমুল করিম, খাদিজা আক্তার, যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

সবশেষ বিকেল ৫টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাট, সদস্য সচিব সাজ্জাদুর রহমান রাফি,

তাওহিদুল ইসলাম, হামিদ প্রিথু, মোহাম্মদ রাকিব, নাদিম খান নিলয়, রাবেয়া সাইদ মিম, রুবাইয়া হক রিদিকা, মোহাম্মদ ইব্রাহীম, জুয়েল আহমেদ, মোহাম্মদ মিনহাজ উপস্থিত ছিলেন।

এসব বৈঠকে ৩১ দফা বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে প্রতিশ্রুতি দিয়েছে,

রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। একই সঙ্গে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews