1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

ভূঞাপুরে তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ

  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

ভূঞাপুরে তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ 

“এসো সবাই বৃক্ষ লাগাই, সবুজ দেশের কোমল হাওয়া প্রাণে লাগাই” এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে “তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠন” এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে কোনাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন- কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ মিয়া, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রহমান, তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ মন্ডল, সাধারণ সম্পাদক মায়াদুল মন্ডল পারভেজ, এত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

প্রথম ধাপে, উপজেলার কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়, মাটিকাটা উচ্চ বিদ্যালয়, পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয় ও মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ে ফলজ, ঔষধি ও কাঠ বৃক্ষের চারাগাছ রোপণ করা হয়।

তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আব্দুল মজিদ মন্ডল বলেন- প্রতিমাসে আমাদের সংগঠনের একটি করে কর্মসূচি থাকে। তারই ধারাবাহিকতায় চলতি মাসে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে।

তিনি আরো বলেন- বাংলাদেশের প্রাকৃতিক ও মানব সৃষ্টি দুর্যোগের কারণে আমাদের দেশের বনায়ন দিন দিন কমে যাচ্ছে। তাই বৃক্ষরোপণ করে সবুজ শ্যামল বনায়নে মানুষকে উদ্বুদ্ধ করা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আমাদের অন্যতম লক্ষ্য।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews