1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আর্তমানবতার সেবায় আরও অভিনব দৃষ্টান্ত রাখার আহ্বান জোবাইদার

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

আর্তমানবতার সেবায় আরও অভিনব দৃষ্টান্ত রাখার আহ্বান জোবাইদার

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমান আর্তমানবতার সেবায় ভবিষ্যতে আরও অভিনব দৃষ্টান্ত রাখার জন্য জেডআরএফ’র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (রজত জয়ন্তী) উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জেডআরএফ’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

অনুষ্ঠানে জেডআরএফ’র নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার তার বক্তৃতায় সংগঠনের বর্তমান সার্বিক অবস্থা তুলেন।

শহিদ জিয়াউর রহমানের নামে আয়োজিত এই ফাউন্ডেশনের রজত জয়ন্তী অনুষ্ঠান করার জন্য ডা. জোবাইদা রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত ২৫ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জেডআরএফ অসংখ্য জনহিতকর প্রকল্প সার্থকভাবে সফল করেছে।

‘মানুষের জন্য মানুষ’ এই মতবাদকে সামনে রেখে জেডআরএফ এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, কখনও করোনা (কোভিড-১৯) রোগীদের সেবায় অক্সিজেন পৌঁছে দিতে, আবার কখনও প্রবল বন্যায় হতাশাগ্রস্ত অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবায় সদা-তৎপর এই সংগঠনের সদস্যরা- যা সত্যিই অভাবনীয়।

ডা. জোবাইদা জানান, শুধু মানুষের সেবায় নয়, এই সংগঠন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে। আবার কখনও দুস্থ পরিবারের মাঝে হাঁস, মুরগী ও ছাগল বিতরণ করেছে। বীজ বিতরণের জন্য নিয়েছে বীজ প্রকল্প এবং বিশুদ্ধ পানির জন্য পানি প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বলেন, জেডআরএফ’র নানামুখী প্রকল্পের মধ্যে ভবিষ্যত বিজ্ঞানীর খোঁজে ভার্চুয়াল বিজ্ঞান মেলা অন্যতম। এ মেলা আয়োজনের মাধ্যমে এ সংগঠন শিশু-কিশোরদের বিজ্ঞানের ওপর দক্ষ হয়ে উঠতে উৎসাহ দিয়ে থাকে।

বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমান আশা প্রকাশ করেন, জনসেবামূলক কাজে উজ্জ্বল নক্ষত্র শহিদ জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন মানুষের সেবায় অবিরাম কাজ করে যাবে। সূত্র: বাসস

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews