নড়াইলে বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা করেছে। নড়াইল জেলার কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে লামিয়া আক্তার (১৪)। নিহত লামিয়া আক্তার উপজেলার চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
মোবাইল চেয়ে না পাওয়ায় অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে লামিয়া আক্তার।বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন তার তিন মেয়েকে নিয়ে এক বছর ধরে পুরুলিয়া গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে বসবাস করছেন। আজ সকাল ১০টার দিকে লামিয়া তার বাবার কাছে মোবাইল চায়। বাবা ফোন না দিয়ে ছোট মেয়ে মাহিয়াকে নিয়ে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে চলে আসেন।
মোবাইল না পায়ে অভিমানে লামিয়া ঘরের পূর্ব পাশের রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a Reply