জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে বাপসনিউজকে জানিয়েছে – বাংলাদেশের জাতীয় পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, হাসিনার দোসরদের একের পর এক প্রাইজ পোস্টিং দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন লন্ডনে।
এবার সেখানে পোস্টিং পেতে যাচ্ছেন কট্টর আওয়ামী লীগার, হাসিনার একনিষ্ঠ কর্মী-ভক্ত হিসেবে পরিচিত মেক্সিকোর রাষ্ট্রদূত আবিদা ইসলাম। ইতোমধ্যে লন্ডনে তার নিয়োগের বিষয়ে ইউকে সরকারের অনুমোদনের জন্য কূটনেতিক পত্র প্রেরণ করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
ক্ষোভ প্রকাশ করে জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বাংলাদেশ বলেছে , পত্রিকায় প্রকাশ্য এসেছে সালেহ দিল্লিতে কাজ করার সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সাথে বোঝাপড়ার সম্পর্ক গড়ে তুলেন। মন্ত্রণালয়ে সবাই সালেহকে র-এর এদেশীয় এজেন্ট হিসেবে জানে। পতিত হাসিনার লন্ডনে রাজনৈতিক আশ্রয় পাওয়ার লক্ষ্যে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে লন্ডন সরকারের নিকট অবস্থান নেয়া নিশ্চিত করার জন্য মাহবুব সালেহ তার বান্ধবী আবিদাকে লন্ডনে পোস্টিং নিশ্চিত করেন।
জানা গেছে, আবিদা ইসলামকে লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগের পক্ষে দূতিয়ালী করেছেন তারই ব্যাচমেট ব্রাসেলসে নিযুক্ত রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। যাকে ইতোমধ্যে ঢাকায় ফেরত আসার নির্দেশনা প্রদান করা হয়েছে। সালেহ ছাত্রজীবনে বুয়েট ছাত্রলীগের উপরের সারির নেতা ছিলেন।
মাহবুব হাসান সালেহ উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে কলকাতায় এক সাথে কাজ করার সুবাদে ব্যাপক সখ্যতা গড়ে তোলেন। এই সালেহ মূলত: উপদেষ্টাকে রাজি করিয়ে তার দীর্ঘদিনের ‘বান্ধবী’ আবিদার লন্ডনে হাইকমিশনার হিসেবে পোস্টিং নিশ্চিত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন, আবিদা ইসলামের লন্ডনে হাই কমিশনার হিসেবে নিয়োগ হবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’র আন্দোলনের উপর চরম চপেটাঘাত। পরবর্তী রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসার বিষয়েও হাসিনার দোসর আবিদা বাধা হিসেবে কাজ করতে পারে।

Leave a Reply