1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় দিনে দুপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির চেষ্টা

  • বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় দিনে দুপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির চেষ্টা

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় এক এনজিও কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় অবস্থা বেগতিক দেখে একটি বোমা সাদৃশ্য বস্তু রেখে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।

বুধবার (৯ অক্টোবর) দুপুর সারে ১২টার দিকে দর্শনা পৌরসভাধীন বাসস্ট্যান্ড এলাকায় বেসরকারি ব্যুরো বাংলাদেশ এনজিওর অফিসে এ ঘটনা ঘটে। বর্তমানে অফিসের চারপাশে ঘিরে রেখেছেন যৌথবাহিনীর সদস্যরা।

ব্যুরো বাংলাদেশ এনজিওর দর্শনা শাখার অ্যাকাউন্টস অফিসার ফেরদৌস বলেন, আমি অফিসে কাজ করছিলাম। এসময় হেলমেট পরা এক যুবক অফিস কক্ষে এসে আমার পায়ের কাছে ইলেকট্রনিক্স বা টাইম বোমা সাদৃশ্য একটি বস্তু রাখে। আর কপালে পিস্তল ঠেকিয়ে বলে- ‘অফিসে যা কিছু আছে সব দিয়ে দেন।

বাইরে আমাদের আরও সদস্য আছে, যদি চিল্লাচিল্লি করেন তাহলে গুলি করে দেবো।’ পরে আমি দৌড়ে বাইরে জানালার কাছে এসে চিৎকার করলে সে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। এর ৩-৪ মিনিট পর স্থানীয়রা আমার চিৎকার শুনে ঘটনাস্থলে আসে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সরকারি পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা, সেনাবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ও র্যাবের একটি দল।

ওসি শহীদ তিতুমীর বলেন, এনজিও কর্মীর ভাষ্য অনুযায়ী তিনি তার অফিসে কাজ করছিলেন। এসময় তার মাথায় এক দুর্বৃত্ত পিস্তল ঠেকিয়ে যা কিছু আছে দিয়ে দিতে বলে।

তিনি কৌশলে তাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দেন। এসময় বোমা সাদৃশ্য বস্তু রেখে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। অফিসটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা এসে দেখবে এটি বোমা কি না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews