1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

২১ কোটি টাকা মূল্যের ‘তিমির বমি’সহ গ্রেপ্তার ১

  • মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

২১ কোটি টাকা মূল্যের ‘তিমির বমি’সহ গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফে ২১ কোটি টাকার মূল্যের ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করা হয়েছে। এ সময় শামসুল আলম (৩৫) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে বিজিবির সদস্যরা।

সোমবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘গোপন সংবাদের খবর ছিল রোববার (৬ অক্টোবর) শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৭০০ গজ পশ্চিম দিকে শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানের মালামাল পাচার হতে পারে।

এর ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং শাহপরীরদ্বীপ বিওপি’র দুইটি টহলদল দ্রুত শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকায় অবস্থান নেয়। ওইদিন সন্ধ্যার দিকে সন্দেহভাজন একজনকে বস্তা নিয়ে শাহপরীরদ্বীপ বাজারপাড়ার দিকে আসতে দেখলে বিজিবির টহলদল তাকে গ্রেপ্তার করে।

পরে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতরে একটি বালতি থেকে বিক্রয় নিষিদ্ধ ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ২১ কোটি টাকা ‘

তিনি আরও বলেন, ‘পরে উদ্ধার অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, কক্সবাজারে পরীক্ষা করে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং শনাক্ত সম্পন্ন করা হয়।’

লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘উদ্ধার অ্যাম্বারগ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।’

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews