1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পতিত স্বৈরাচার পুনর্বাসন হলে দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি: রিজভী

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

পতিত স্বৈরাচার পুনর্বাসন হলে দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি: রিজভী

পতিত স্বৈরাচারের আবার পুনর্বাসন হলে বাংলাদেশ ‘জল্লাদের উল্লাস ভূমি’ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (৭ অক্টোবর) রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, কেউ কেউ যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে, তখন জনগণের কাছে বিপজ্জনক বার্তা দেয়। যখন কোনো উপদেষ্টা বলেন, তাদের (আওয়ামী লীগ) নিজেদের ঘর গুছানোর জন্য, সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয়।

তিনি বলেন, যারা এতদিন গুম-খুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল তাদের পুনর্বাসন হলে এদেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি। এখানে গণতন্ত্র থেকে সব কিছু গোরস্থানে চলে যাবে।

বিএনপির এই নেতা বলেন, দেশে ঋণ রয়েছে ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকা। আর বিদেশে পাচার হয়েছে ১৭ লাখ কোটি টাকা। এতে বোঝা যায় কতবড় দুর্বৃত্তদের শাসন ছিল। সেই দুর্বৃত্তরা পালিয়ে গিয়ে মাঝে-মধ্যে নানাদিক থেকে আওয়াজ তুলছে।

রিজভী বলেন, যেসব পুলিশ কর্মকর্তারা মানুষকে গুম-খুন করেছে, মানুষকে পঙ্গু করেছে, তাদের এখনও ট্রেনিং দেওয়া হচ্ছে। নানা কায়দায় এই সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে।

লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews