1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাবেক প্রধানমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে আরও এক মামলা

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে আরও এক মামলা

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদরের পলইডাঙ্গা গ্রামের মো. শফিকুল ইসলাম।রোববার (৬ অক্টোবর) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। আগের মামলাটি গত সেপ্টেম্বর মাসের ১০ তারিখে দায়ের করা হয়। এসব মামলা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র-জনতাকে রুখতে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান,

বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। সমাবেশটি চৌরাস্তা থেকে চিত্রা নদীর উপর রাসেল সেতুর পূর্বপাড় পর্যন্ত বিস্তৃত ছিল। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও শান্তিকামী জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল।

এজাহারে আরও বলা হয়েছে, রাসেল সেতুর কাছাকাছি পৌঁছাতেই মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের ওপর শর্টগান ও পিস্তল থেকে গুলিবর্ষণ করতে দেখা যায়।

বিস্ফোরণ ঘটানো হয় বোমার। বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট-পাটকেল। এতে বহু আন্দোলনকারীসহ বাদী নিজেও গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন অনেকে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews