1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শামীম ওসমানকে দেখা গেল আমিরাতে শপিং সেন্টারে

  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

শামীম ওসমানকে দেখা গেল আমিরাতে শপিং সেন্টারে

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী-এমপিসহ দলটির অনেক নেতাকর্মীরা। তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও। ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২ অক্টোবর) আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে। রাত ৯টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা। এ সময় তার সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে গিয়েছিলেন শামীম ওসমান। এ সময় তিনি সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন।

সম্প্রতি তার একটি ছবি ভাইরাল হয়, সেই ছবিতে শামীম ওসমানকে ভারতের দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায়। এবার তাকে সংযুক্ত আরব আমিরাতে দেখা গেছে। ভারত হয়ে তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাতে গেছেন বলে জানা গেছে।

শামীম ওসমান ও তার ভাই এ কে এম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৭ সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাইস্কুল প্রতিষ্ঠার জন্য ১ লাখ দিহরাম অনুদানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা অভিযোগে শামীম ওসমানের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews