1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২ আহত ৩, জন

  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২ আহত ৩, জন

এমি ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যুরো প্রধান রংপুরঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।এঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঘোড়াঘাট উপজেলায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণীগঞ্জ বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন (৬৮) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার আনোয়ার হোসেন (৫০)। নিহত আনোয়ার উপজেলার কোচ গ্রামের ওমর আলীর ছেলে।

এছাড়া আহতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার কাদিপুর গ্রামের মহি উদ্দিনের ছেলে এনামুল হক (৫০), একই উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আল-আমিন (৩৫) ও নবানগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা (৩৬)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো.মুজিবুর রহামান জানান, ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ভ্যানে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি ট্রাক।

এতে ভ্যানগুলো দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়াও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে তাৎকালিক ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ এবং এর চালক সিদ্দিক হোসেনকে আটক করা হয়েছে। সিদ্দিক দিনাজপুরের কোতয়ালী থানাধীন রামনগর মহল্লার শেখ ওসমান আলীর ছেলে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews