1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে ১৭ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে মামলার সত্যতা নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

এর আগে, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোনায়েল আহমেদ ইমরানের বাবা মোহাবউদ্দিন ওরফে মো. ছোয়াব মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও শামীম ওসমানের শ্যালক তানভীর টিটু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান,

সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, পানি আক্তার, ছাত্রলীগ নেতা ইলিয়াস, মো. কবির হোসেন ও তানজিম কবির সজু।

মামলার এজাহারে বলা হয়েছে, ২১ জুলাই বিকেল ৩টার পর শেখ হাসিনার নির্দেশে অন্যান্য আসামিরা অস্ত্র নিয়ে সাইনবোর্ডস্থ সাহেবপাড়া এলাকার পাকা রাস্তার গলিতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।

তখন শামীম ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে ভিকটিম মোনায়েল আহমেদ ইমরানকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে তার বুকের মাঝখানে গুলি লাগে। পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews