1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে সম্প্রীতি সভায় একই মঞ্চে যুক্ত হলেন ইমাম পুরোহিত পাদ্রীসহ রাজনীতিবিদরা

  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

নড়াইলে সম্প্রীতি সভায় একই মঞ্চে যুক্ত হলেন ইমাম পুরোহিত পাদ্রীসহ রাজনীতিবিদরা

খন্দকার ছদরুজ্জামান,ভ্রম্যমান প্রতিনিধি:

নড়াইলে ঊষার আলো ফাউন্ডেশনের আয়োজনে সর্বধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় একই মঞ্চে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সংহতি প্রকাশ করেন-মসজিদের ইমাম, পুরোহিত, খ্রিস্টান ধর্মযাজক ও রাজনীতিবিদরা। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু=সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধর্মের মানুষের এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার কুণ্ডু, বর্তমান কমিটির যুগ্মসাধারণ সম্পাদক বাবু লাল ভট্টাচার্য, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মহসিন উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান ও সেক্রেটারি এসএম নাসির উদ্দিনসহ অনেকে।

এছাড়াও ধর্মীয় গুরুদের মধ্যে বক্তব্য রাখেন-পুরোহিত মলয় কুমার ভট্টাচার্য ও চঞ্চল চক্রবর্তী, খ্রিস্টান পাদ্রী স্টিভেন পরিমল বিশ্বাস ও সমির বিশ্বাস, ইমাম মাওলানা তানবীরুল ইসলাম, মাওলানা হেদায়েত হোসাইন ও মাওলানা শামীম আহমাদ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব হামিদুল হক তনু, ছাত্রদল নেতা তানভির রহমান তামিম,

ছাত্রশিবির নেতা আল-শাহরিয়া আমিন, ঊষার আলো ফাউন্ডেশনের নেতা রাফায়েতুল হক তমাল, এবিএম সিয়াম, রিমন মোল্লা, আবু ঈসা, মনোয়ার হোসাইন আসিফ, লাবিব খান, হাসিব, নাহিদ হাসান মুন্না, রায়হানসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন ধার্মিক মানুষ কখনও কোনো উপাসনালয়ে আঘাত করতে পারে না। কেউ যদি আঘাত করে তাহলে বুঝতে হবে তার কোনো ধর্ম নেই। এমন নিকৃষ্ট কাজ কেউ করলে তাকে প্রশাসনের হাতে সোপর্দ করতে হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews