1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম, জাতীয় সম্মেলন ৩০ নভেম্বর

  • শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম, জাতীয় সম্মেলন ৩০ নভেম্বর

ভাঙনের ঠিক ৪ বছরের মাথায় ফের ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। এ লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনে ঢাকায় জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সব ঠিক থাকলে আগামী ৩০ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দলটির পক্ষে মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভা হয়। এ সভায় আগামী ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে করার সিদ্ধান্ত হয়েছে।

সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বর্ধিত সভায় ভেঙে দুই ভাগ হয় গণফোরাম। একাংশের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন, অপর অংশের নেতৃত্ব দেন মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে প্রায় চার বছর পর গত ২৮ আগস্ট আবারও এক হওয়ার ঘোষণা দেয় দুই অংশ।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews